আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সম্মিলিত প্রচেষ্টায় সংকট মোকাবিলা করতে হবে: খালেদা

সম্মিলিত প্রচেষ্টায় সংকট মোকাবিলা করতে হবে: খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দলমত নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টায় দেশের চলমান সংকট মোকাবিলা করতে হবে। তিনি বলেন, গুলশানে সন্ত্রাসী হামলায় দেশের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা ও ত্রুটি এবং সন্ত্রাসীদের ক্ষমতার প্রকটতা ফুটে উঠেছে।
 
রোববার গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন। 
 
খালেদা জিয়া গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হামলা প্রসঙ্গে বলেন, গণতন্ত্রহীন দেশে অসহিষ্ণু রাজনীতি ও আইনের শাসনের অভাব চলতে থাকলে সেখানে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠে।
 
গত শুক্রবার রাতে গুলশানে হোটেল হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হামলায় ২০ জন নিহত হয়। এর  মধ্যে নয়জন ইতালিয়ান, সাতজন জাপানি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি আমেরিকান ও দুজন বাংলাদেশি রয়েছেন। এর আগে জিম্মিদের উদ্ধার প্রচেষ্টাকালে দুই পুলিশ কর্মকর্তা বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম নিহত হন। পরে শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন থান্ডারবোল্টে ছয় সন্ত্রাসী নিহত হয় বলে তারা দাবি করেছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত