আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গুলশান হামলা : বন্ধুত্বের জন্য জীবন উৎসর্গ করেন ফারাজ

গুলশান হামলা : বন্ধুত্বের জন্য জীবন উৎসর্গ করেন ফারাজ

গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে শুক্রবার একত্রে গিয়েছিলেন তিন বন্ধু ফারাজ আইয়াজ হোসেন, অবিন্তা কবির ও তারুশি জৈন।

সন্ত্রাসীরা সন্ধ্যার পর যখন হামলা করে তখন সুযোগ পেলেও দুই বন্ধুকে বিপদের মুখে ফেলে নিজে বাঁচার সুযোগ নেননি ফারাজ।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইমোরি বিশ্ববিদ্যালয়ে পড়তেন ফারাজ (২০)। গ্রীষ্মের ছুটিতে ঢাকা এসেছিলেন তিনি। আগস্টে তার ফিরে যাওয়ার কথা ছিল।

একই বিশ্ববিদ্যালয়েই পড়তেন ঢাকার অবিন্তা কবির। আর যুক্তরাষ্ট্রের বার্কলে বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভারতীয় তরুণী তারুশি জৈন। বাবার কর্মসূত্রে ঢাকায় ফারাজদের সঙ্গে একই স্কুলে পড়েছিলেন তারুশি।

এই তিনজন তাই পরস্পরের বন্ধু ছিলেন। তারুশি একটা শিক্ষানবিশ বৃত্তি পাওয়ার পর কাজ করতে  এসেছিলেন ঢাকায়। তিন বন্ধু দেখা সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন আর্টিজানে।

শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলা হয়েছে, জঙ্গিদের নিশানা ছিল বিদেশিরা। বাংলাদেশিদের একপর্যায়ে ছেড়ে দিতে শুরু করে জঙ্গিরা।

জিম্মিদশা থেকে বেরিয়ে আসা মানুষদের কাছ থেকে শোনা ঘটনার বর্ণনা দিয়ে নিউইয়র্ক টাইমস উল্লেখ করে জঙ্গিরা ফারাজ হোসেনকে মুক্তি দিয়ে চলে যেতে বলে। এ ছাড়া জিম্মি অন্য বাংলাদেশিরা বেরিয়ে যাওয়ার সময়ও ফারাজকে তাদের সঙ্গে যাওয়ার জন্য ডাকতে থাকেন। কিন্তু ফারাজ তখন বলেন, আমার দুই বন্ধুর কী হবে।

জঙ্গিরা বলে, ওদের ছাড়া হবে না। জঙ্গিরা জানতে পারে যে, অবিন্তা কবির এসেছেন আমেরিকা থেকে। আর তারুশি জৈন ভারতীয়।

 ফারাজ বলেন, দুই বন্ধুকে ফেলে রেখে আমি যাব না। পরের দিন ফারাজ হোসেনের লাশ পাওয়া যায়।

 প্রসঙ্গত, ফারাজের নানা ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। শুধু বন্ধুদের বিপদের মুখে ফেলে রেখে নিজে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করতে চাননি ফারাজ। বাঁচার সুযোগ পেয়েও তিনি নিজের জীবন উৎসর্গ করেন বন্ধুত্বের জন্য।

 
এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত