আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নিহত জঙ্গি খায়রুলের বাবা-মা আটক

নিহত জঙ্গি খায়রুলের বাবা-মা আটক

রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিসান বেকারিতে হামলায় অংশ নেয়া নিহত জঙ্গি খায়রুলের বাবা-মাকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় বগুড়ার শাহাজাহানপুর উপজেলার চোপনিগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের বাড়ি থেকে খায়রুলের বাবা আবু হোসেন ও মা পেয়ারা বেগমকে গ্রেফতার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। তারা ১৭ বিদেশীসহ ৩ বাংলাদেশীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এছাড়া তাদের ছোড়া গ্রেনেডে পুলিশের ২ কর্মকর্তা নিহত হন।

পরদিন শনিবার সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযান 'অপারেশন থান্ডারবোল্ড' পরিচালনায় নিহত হয় ৬ জঙ্গি। তাদের মধ্যে জঙ্গি খায়রুলও নিহত হন।

পুলিশ জানায়, খায়রুল বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপনিগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের দিনমজুর আবু হোসেনের ছেলে। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে খায়রুল বড়।

রোববার বিভিন্ন গণমাধ্যমে নিহত ৬ জঙ্গির ছবি প্রকাশ হলে ছবি দেখে বাবা-মা ও প্রতিবেশিরা খায়রুলকে চিনতে পারেন।

পুলিশ বিষয়টি জেনে সন্ধ্যায় খায়রুলের বাবা আবু হোসেন ও মা পেয়ারা বেগমকে আটক করে।

স্থানীয়রা জানায়, বৃ-কুষ্টিয়া দারুল হাদিস সালাদিয়া কাওমি মাদরাসায় পড়াশুনা শুরু করেন খায়রুল। এরপর বিহিগ্রাম ডিইউ সেন্ট্রাল ফাজিল মাদরাসা থেকে দাখিল পাস করেন।

চোপিনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী জানান, প্রথমে গণমাধ্যমে ছবি দেখেই গ্রামে জানাজানি হয়। রোববার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ একটি ছবি নিয়ে বাড়িতে আসেন। প্রথমে তার বাবা-মা ছবিটি চিনতে পারছেন না বলে জানান। পরে পুলিশ কর্মকর্তারা খায়রুলের ছবি দেখতে চাইলে বিষয়টি বেরিয়ে আসে। পরে পুলিশ খায়রুলের মা-বাবাকে আটক করে নিয়ে যায়।

এ সময় খায়রুলের মা পেয়ারা বেগম পুলিশকে জানায়, এক বছর ধরে খায়রুল বাড়ি থেকে নিখোঁজ ছিল। স্থানীয় সাংবাদিকদের কাছে হারানো বিজ্ঞপ্তি দেয়ার জন্য আট-নয় মাস আগে গিয়েছিলেন বাবা-মা। কিন্তু থানায় জিডি করতে হবে বলে আর বিজ্ঞপ্তি দেননি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত