আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গুলশানে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, লাশ হস্তান্তর

গুলশানে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, লাশ হস্তান্তর

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই শ্রদ্ধা নিবেদন শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকাল ১০টায় আর্মি স্টেডিয়ামে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে প্রধানমন্ত্রী স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর যুক্তরাষ্ট্র, ইতালি, জাপানের রাষ্ট্রদূত ও ভারতের হাইকমিশনার এবং নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারের সদস্যরা, নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারবর্গ, আওয়ামী লীগ, ১৪ দল, এফবিসিসিআইয়ের সভাপতি ও বিশিষ্টজনেরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানগণ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়র এবং বিশিষ্ট ব্যক্তিরা।  দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের সাধারণ জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য মঞ্চ উন্মুক্ত করে দেওয়া হয়।

এর আগে ময়নাতদন্ত শেষে লাশ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে রাখা হয় এবং সেখান থেকে সকালে লাশ আর্মি স্টেডিয়ামে আনা হয়।

শুক্রবার রাতে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিরা হামলা চালিয়ে ২০ জনকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি ছাড়াও ইতালির নয়জন, জাপানের সাতজন ও ভারতের একজন নাগরিক রয়েছে।
 

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত