আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ডিবি হেফাজতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক হাসনাত

ডিবি হেফাজতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক হাসনাত

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক প্রকৌশলী হাসনাত করিমকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।


হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়।


সোমবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান অনলাইন পোর্টাল রাইজিংবিডিকে বলেন, হাসনাত করিম এখনো আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। একই সঙ্গে তার স্ত্রীও আছেন। পরে বিস্তারিত জানানো হবে।




ডিবি পুলিশের হেফাজতে নেওয়ার বিষয়টি স্বীকার করে হাসনাত করিমের বাবা রেজাউল করিম জানান, হামলার সময় তার ছেলে ও স্ত্রী-সন্তান ওই রেস্টুরেন্টে ছিলো। শনিবার সকালে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর হাসনাতকে ঢাকা সিএমইএইচ হাসপাতাল নেওয়া হয়। সেখান তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।


হাসনাত করিমের চাচা আনোয়ার করিম জানান, সেদিন হাসনাতকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নেয়া হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। শনিবার তার সঙ্গে শেষ কথা হয়েছিল। রবিবার কোনো যোগাযোগ হয়নি। তিনি এখনো ডিবি কার্যালয়েই আছে।


জিম্মি ঘটনা চলাকালীন সময়ে পাশের ভবন থেকে এর কিছু অংশ ভিডিও করেন দক্ষিণ আফ্রিকার এক নাগরিক। ফেসবুকে আপলোড করা এই ৫টি ভিডিওতে ইঞ্জিনিয়ার হাসনাত করিমের চলাফেরা সন্দেহজনক ছিল বলে ধারণা ডিবির।

 

প্রকাশিত ভিডিও ফুটেজে চেক গেঞ্জি ও ‍জিন্স পরা হাসনাতকে একাধিক স্থানে সন্ত্রাসীদের সহযোগিতার করার মতো সন্দেহজনক আচরণ করতে দেখা গেছে। হলি আর্টিজান রেস্টুরেন্টের কাঁচের তৈরি মূল ফটকটিতে তাকে বেশ কয়েকবার এসে ঘুরে যেতে দেখা যায়। দুই অস্ত্রধারীর সঙ্গে ছাদেও দেখা গেছে তাকে।


এর আগে শুক্রবার গুলশানের হলি আর্টিজানন রেস্টুরেন্টে জিম্মি করে হত্যার পর কমান্ডো অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের পর ১৩ জিম্মিকে উদ্ধার করে তারা। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রাথমিক চিকিৎসা শেষে তাদের নেয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। তাদের কাছে ভেতরের খুঁটিনাটি বিষয়গুলো জানতে চান ডিবি কর্মকর্তারা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত