আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মিতু হত্যার সন্দেহভাজন দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মিতু হত্যার সন্দেহভাজন দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার সন্দেহভাজন দুই আসামি রাশেদ ও নবী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। নিহত দুজনের লাশ রাঙ্গুনিয়া থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নবী রাঙ্গুনিয়া উপজেলার সোনারগাঁও ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মুন্সী মিয়ার ছেলে এবং রাশেদ একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের সোনামিয়ার ছেলে।

মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, মিতু হত্যা মামলার দুই আসামি রাশেদ ও নবী রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি পাহাড়ি এলাকায় অবস্থান করছেন, এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তারে অভিযান চালায়। ভোর রাতের দিকে পরিচালিত এই অভিযানকালে সন্ত্রাসীরা পুলিশের অবস্থান টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এই সময় মিতু হত্যাকাণ্ডে কিলিং মিশনের সদস্য রাশেদ ও নবী ঘটনাস্থলে নিহত হন।




এ ছাড়া বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত দুটি পিস্তল, একটি এলজি, দুটি কিরিচ এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর।

প্রসঙ্গত, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলে নেওয়ার পথে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় নিজ বাসার কাছেই দুর্বৃত্তদের এলোপাথারি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

এ ঘটনায় তার স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার বাদী হয়ে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত