আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

হত্যার খবর বাংলায় কাউকে দিয়েছিল জঙ্গিরা: পুলিশ

হত্যার খবর বাংলায় কাউকে দিয়েছিল জঙ্গিরা: পুলিশ

গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় হত্যাকাণ্ডের পর জঙ্গিরা হত্যার খবর বাংলা ভাষায় বাইরের কাউকে দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

একজন জিম্মির বরাত দিয়ে মনিরুল ইসলাম বলেন, “ওই রাতে হত্যাকাণ্ডের পর জঙ্গিদের একজন মোবাইল ফোনে বাইরের কারও সঙ্গে বাংলায় কথা বলেছে। হত্যার খবরও সে বাংলায় দিয়েছে।

সে সময় ওই জঙ্গি দেশে না বিদেশে কথা বলেছে, তা তদন্ত করলে জানা যাবে আশা প্রকাশ করেন মনিরুল।

গত শুক্রবার রাজধানীর কূটনীতিকপাড়া গুলশানের ওই ক্যাফেতে অস্ত্র ও বিস্ফোরক নিয়ে হানা দেয় একদল তরুণ। হামলার খবর শুনে গিয়ে বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

এর ১২ ঘণ্টা পর শনিবার সকালে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে জানানো হয়, হামলাকারীরা ১৭ বিদেশিসহ ২০ জনকে ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করেছে।

অভিযানে ছয় হামলাকারী নিহত এবং একজন জীবিত অবস্থায় ধরা পড়েন বলে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়। পরে নিহত ছয়জনের নাম উল্লেখ করে মামলাও করে পুলিশ।

হামলার মধ্যেই ওই ঘটনার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যের জঙ্গিদল বার্তা দিয়েছে বলে খবর দেয় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইনটেলিজেন্স গ্রুপ। আইএস প্রথমে নিহত কয়েকজন জিম্মির রক্তাক্ত ছবি এবং পরে হামলাকারী হিসেবে পাঁচজনের ছবি প্রকাশ করে।

ওই পাঁচজনকেও মামলায় আসামি করা হলেও পুলিশ বলছে, গুলশানের ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি দল জেএমবি ও তাদের সহযোগী সংগঠনগুলো।  


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত