আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

আইএস ভিডিওতে কে এই তরুণ?

আইএস ভিডিওতে কে এই তরুণ?

সাইট ইন্টেলিজেন্সে আইএসের প্রকাশিত বাংলায় হুমকি দেয়া ভিডিওতে দেখা যাওয়া তিনজন তরুণের মধ্যে প্রথম জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

এখনো পর্যন্ত পাওয়া তথ্যে জানা যাচ্ছে, তার নাম তাহমিদ রহমান শাফি।

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে গ্রামীনফোনে কাজ করতেন শাফি।

গ্রামীনফোনে তার একজন সাবেক সহকর্মী বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন, আইএসের ভিডিওতে দেখা যাওয়া প্রথম তরুণটি তাহমিদ রহমান শাফি।

তিনি জানিয়েছেন, শাফি গ্রামীনফোনের কম্যুনিকেশন বিভাগে ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মীদের মধ্যে হাসিখুশি এবং সঙ্গীতপ্রিয় হিসেবে জনপ্রিয় ছিলেন।

তবে, ২০১০ সাল থেকেই শাফি কিছুটা চুপচাপ ও শান্ত হয়ে গিয়েছিল। বছর দুই আগে থেকে ধর্মের প্রতি অনুরাগী হয়ে ওঠে শাফি।

সাবেক ঐ সহকর্মী আরো জানাচ্ছেন, বেসরকারি একটি টেলিভিশনের সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ানের প্রথম সিজনে সেরা ১৫তে জায়গা পেয়েছিল শাফি।

রবীন্দ্রসঙ্গীত নিয়ে পিএইচডি করার ইচ্ছা পোষণ ছিল শাফির।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে গ্রামীফোনের কোন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশ করা ভিডিওতে শাফিকে প্রথমে বাংলায়, পরে ইংরেজিতে বক্তৃতা দিতে দেখা যায়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত