আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

শোলাকিয়া ঈদগায় হামলা, নিহত ৪

শোলাকিয়া ঈদগায় হামলা, নিহত ৪

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ এলাকায় টহল পুলিশের ওপর বোমা হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে এক পুলিশ সদস্যসহ নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। আহত হয়েছেন প্রায় ১২ জন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলা হয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম সকালে সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে জহুরুল হক (৩০) পুলিশের কনস্টেবল। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

এক পুলিশ কর্মকর্তা বলেন, নিহত আরেকজন হামলাকারী হতে পারে বলে তারা ধারণা করছেন।

নিহত বাকি দুজনের মধ্যেও একজন পুরুষ পুলিশ সদস্য এবং অন্যজন অজ্ঞাত নারী। র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, ঘটনাস্থলে ঝর্ণা রানি ভৌমিক নামে এক নারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত পুলিশ সদস্য আনসারুল্লাহ ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে মারা যান।

ঘটনাস্থল থেকে চাপাতি ও বোমাসদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।

গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে। রাতভর জিম্মি ঘটনার পর সকালে কমান্ডো অভিযান চলে। এতে ২০ জিম্মি নিহত হন। তাদের মধ্যে বেশিরভাগই বিদেশি। এই হামলার দায় স্বীকার করে জঙ্গি দল আইএস। এই হামলার আতঙ্ক কাটতে না কাটতেই আবারও হামলার ঘটনা ঘটল কিশোরগঞ্জে।

বৃহস্পতিবার সকালে ডেপুটি সিভিল সার্জন হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, হামলার পর ১৩ জনকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হলে জহুরুল হককে মৃত ঘোষণা করা হয়।

তিনি জানান পরে আহতদের মধ্যে ছয় পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর শোলাকিয়া মাঠে উপস্থিত পুলিশ সুপার আনোয়ার হোসেন খান হাসপাতালে ছুটে যান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টায় শোলাকিয়ায় ঈদ জামাতের আগে আজিমুদ্দিন স্কুলের পাশে টহল দিচ্ছিল একদল পুলিশ। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা মেরে পালিয়ে যায়।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত