আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গুলশান হামলায় আহত বাবুর্চি জাকিরের মৃত্যু

গুলশান হামলায় আহত বাবুর্চি জাকিরের মৃত্যু

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় আহত এক সন্দেভাজনের মৃত্যু হয়েছে। তার নাম জাকির হোসেন শাওন।
 
শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
 
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক খাজা আব্দুল গফুরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। এ সময় তিনি জাকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 
এ নিয়ে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ২৯।
 
পুলিশের ধারণা, জাকির হোসেন জঙ্গি দলের সদস্য। তবে তার পরিবার বলছে, সে রেস্টুরেন্টের শেফের সহকারী ছিল।
 
জাকিরের বাবা আবদুস সাত্তার হাসপাতালে শাওনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘মারা যাওয়ার খবর শুনে এখানে এসেছি। এসে তার লাশ দেখতে পাই।’
 
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, জাকিরকে ৩ জুলাই রাতে হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
 
গত শুক্রবার একদল জঙ্গি আর্টিজান রেস্টুরেন্টে ঢুকে সেখানে লোকজনকে জিম্মি করে। এর পরপরই জঙ্গিদের গ্রেনেড হামলা ও গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরদিন শনিবার সকালে কমোন্ডা অভিযানে জিম্মি সংকটের অবসান ঘটে। অভিযানে জঙ্গিরা নিহত হয় এবং একজন জাপানি, দুজন শ্রীলঙ্কান ও ১০ জন বাংলাদেশিসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। সেখানে তিন বাংলাদেশি ও ১৭ জন বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত