আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নারী ও অভিভাবক সমাবেশ করবে ১৪ দল

নারী ও অভিভাবক সমাবেশ করবে ১৪ দল

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় রাজধানীতে আগামী ২০ জুলাই অভিভাবক সমাবেশ এবং ২১ জুলাই নারী সমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলীয় জোটের প্রতিরোধ সমাবেশে সমাপনী বক্তব্যকালে জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কর্মসূচি ঘোষণা করেন। জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এ প্রতিরোধ সমাবেশ করা হয়। এতে  সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসিম। সঞ্চালনা করেন ১৪ দলের দপ্তর সমন্বয়ক মৃণাল কান্তি দাস।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের শরিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের কর্মসূচি হচ্ছে- আগামী ২০ জুলাই ঢাকায় অভিভাবক সমাবেশ হবে। ২১ জুলাই হবে নারী সমাবেশ। সমাবেশে অভিভাবকদের আমরা বলব, আপনার ছেলের খবর রাখেন। আপনার সন্তানদের প্রতি যত্ন নেন। খবর রাখেন, কোথায় যাচ্ছে এরা। কোথায় যায় এরা। নারীদের বলব, আপনারা আপনাদের সন্তানদের খবর রাখেন। এরপর ১৪ দলের নেতৃবৃন্দ ভাগ হয়ে রংপুর, পঞ্চগড়, সিরাজগঞ্জ, বগুড়া এবং কুমিল্লাসহ কয়েকটি জায়গায় ২৪ জুলাইয়ের পরে যাব। থানা-উপজেলা, গ্রামে-গঞ্জে যাব। পাড়া মহল্লায় যাব…। খুঁজে বের করব কোথায় আছে চক্রান্তকারীরা, কোথায় আছে জঙ্গি। খুঁজে বের করব, ইনশাল্লাহ।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত