আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

কাপাসিয়া ধ্বংসের হুমকি জঙ্গিদের

কাপাসিয়া ধ্বংসের হুমকি জঙ্গিদের

গাজীপুরের কাপাসিয়া উপজেলা ও কাপাসিয়া থানা ধ্বংসের সতর্কবার্তা দিয়ে চিঠি দিয়েছে জঙ্গি সংগঠন কাপাসিয়া।

ডাকযোগে পাঠানো ওই চিঠি মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের কাছে পৌঁছে। চিঠিতে কাপাসিয়া থানার ওসিকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান সাংবাদিকদের জানান, সাদা কাগজে হাতের লেখা চিঠিটা তিনি দুপুরে হাতে পেয়ে গাজীপুর জেলা শহরে চলে যান। সেখানে তিনি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে সন্ধ্যায় তিনি এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের জানান এবং কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।

তিনি আরো বলেন, চিঠিটি কাপাসিয়া পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। চিঠির খামে ১৯ জুন কাপাসিয়া পোস্ট অফিসের সিল মারা রয়েছে। প্রেরকের ঠিকানা দেওয়া হয়েছে উপজেলার পাবুর গ্রামের জঙ্গি সংগঠনের নামে।

চিঠিতে বলা হয় ‘বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাপাসিয়া, গাজীপুর। বিষয়- জঙ্গি সতর্কবার্তা। একদিন হঠাৎ করে কাপাসিয়া উপজেলা ধ্বংস হয়ে যাবে। কেহ আমাদেরকে দাবাইতে পারবে না। ওসি কাপাসিয়াসহ ধ্বংস হবে। সতর্কবার্তা দিলাম। উপরের নির্দেশ দেওয়া হইয়াছে আমাদেরকে। বিনীত নিবেদক- জঙ্গি সংগঠন কাপাসিয়া। গাজীপুর জেলাও ধ্বংস হবে।’

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি সিদ্দিক জানান, এ ঘটনায় কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, থানাসহ বিশেষ বিশেষ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি
 

শেয়ার করুন

পাঠকের মতামত