আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মায়ের জানাজায় অংশ নিতে ১২ ঘণ্টার জন্য বাবরের মুক্তি

মায়ের জানাজায় অংশ নিতে ১২ ঘণ্টার জন্য বাবরের মুক্তি

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় মুক্তি পান তিনি। মায়ের মৃত্যুতে তাকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছে।

বাবরের ব্যক্তিগত সহকারী খায়রুল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলশানের আজাদ মসজিদে মায়ের জানাজায় অংশ নেন বাবর। জানাজা শেষে বনানী কবরস্থানে বাবরের মাকে দাফন করা হবে বলে জানিয়েছেন খায়রুল।

বাবরের মায়ের ইন্তেকাল

মঙ্গলবার ভোরে মারা যান বাবরের মা জোবাইদা রহমান। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় আক্রান্ত জোবাইদা রহমান ঈদের দুই দিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নেত্রকোনার মদন উপজেলায় নিজের নামে মহিলা কলেজ প্রতিষ্ঠা ছাড়াও বিভিন্ন জনহিতকর কাজ ও সমাজসেবায় যুক্ত ছিলেন জোবাইদা।

জোবাইদা রহমানের স্বামী সাবেক পুলিশ সুপার একে লুৎফুর রহমান ১৯৯৬ সালে মারা যান। তাদের চার ছেলে ও তিন মেয়ে। বাবর ভাইদের মধ্যে ছোট।

বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় হত্যা মামলা এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায়ও তার নাম রয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত