আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচি দিবে ২০ দল

জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচি দিবে ২০ দল

দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক এবং পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ২০ দল কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বুধবার রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
বৈঠকে গুলশানে হামলার ঘটনায় ২০ দলের পক্ষ থেকে উদ্বেগ নিন্দা ও শোক প্রকাশ করা হয়।একইসঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
 
হামলার পর খালেদা জিয়া জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছে তাতে ২০ দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে পূর্ণ সমর্থন জানানো হয়।
 
বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছে ২০ দলীয় জোট। খালেদা জিয়া দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক এবং পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করবেন।
 
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্ণেল (অব.) অলি আহমেদ, জামায়াতে ইসলামীর সূরা সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি প্রমুখ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত