আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দেশের ভাবমূর্তি নষ্ট করতে জঙ্গি হামলা: প্রধানমন্ত্রী

দেশের ভাবমূর্তি নষ্ট করতে জঙ্গি হামলা: প্রধানমন্ত্রী

শান্তির ধর্ম ইসলামকে হেয় প্রতিপন্ন করতে ও বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে জঙ্গি হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে গণভবনে জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা সৃষ্টি করতে জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মঙ্গলবারও তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শোলাকিয়ায় ঈদের জামায়াতের আগে পুলিশের ওপর হামলা করা হয়। গুলশানের হামলাতেও ২ পুলিশ সদস্য মারা গেছেন। তিন বাংলাদেশিসহ ২০ জন ওই হামলায় মারা গেছেন। এই ঘটনাগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। এটা ঘৃণ অপরাধ।’

তিনি বলেন, ‘আমি ঠিক জানিনা কেন ইসলাম ধর্মকে হেয় করে এ হামলা চালানো হচ্ছে। নিরীহ মানুষকে হত্যা করা পাপ। জান্নাতে তো তাদের ঠাঁই হবে না। যারা এ ঘটনা ঘটাচ্ছে তারা নামি দামি বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজের ছাত্র। উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাদের কোনো চাহিদা তো অপূরণ থাকে না। তাহলে এসব কাণ্ড কেন।’

তিনি জানান, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান দেবে না।

শেখ হাসিনা বলেন, ‘বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি যখন উজ্জল তখন এ ধরেনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে রুখে দাঁড়াতে হবে। জনপ্রতিনিধিসহ নিজ নিজ পেশা থেকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জঙ্গিবাদের বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘এখন মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। যখন মানুষের কল্যাণ হচ্ছে তখন এসব কর্মকাণ্ড ঘটিয়ে বিশ্বের সামনে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এটা হতে দেওয়া হবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জেলা, উপজেলা পর্যায়ে জঙ্গিবাদবিরোধী কমিটির কার্যক্রম এগিয়ে আনতে হবে। যারা বিপথে নিচ্ছে তাদের খুঁজে বের করতে হবে। বিশেষ করে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘ইসলাম ধর্মকে অবমাননা করে এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আসুন সকলে মিলে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলি।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত