আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

মানুষ যখন জঙ্গি হামলায় আতঙ্কিত তখন সরকার চুপিসারে রামপাল চুক্তি করেছে: সিপিবি

মানুষ যখন জঙ্গি হামলায় আতঙ্কিত তখন সরকার চুপিসারে রামপাল চুক্তি করেছে: সিপিবি

জনগণকে ধোঁকা দিয়ে সরকার চোরাই পথে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি করেছে বলে মন্তব্য করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি ঢাকা কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ এ মন্তব্য করেন।

সিপিবি সাধারণ সম্পাদক বলেন, সরকারি বিদ্যুৎকেন্দ্র সংস্কার না করে শুধুমাত্র ব্যক্তিগত মুনাফা লাভের আশায় জনবিরোধী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে সরকার বেশি আগ্রহী। জনগণকে ধোঁকা দিয়ে সরকার চোরাই পথে রামপাল চুক্তি করেছে। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে করা রামপাল চুক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য রাজনৈতিক দলসহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না- ভারতীয় হাই কমিশনারের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভারতের পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে ভারতেই এ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করুন। আমরা আপনাদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নেব।

সিপিবি নেতৃবৃন্দ বলেন, মানুষ যখন জঙ্গি হামলায় আতঙ্কিত তখন সরকার চুপিসারে এ অবৈধ চুক্তি করেছে। জনগণের মতামতের তোয়াক্কা না করে সরকার একতরফাভাবে এ চুক্তি করেছে।

ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদকমন্ডলীর সদস্য আশরাফ হোসেন আশু, জাহিদ হোসেন খান।

শেয়ার করুন

পাঠকের মতামত