আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জঙ্গিদের সহযোগিতার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রোভিসিসহ আটক ৩

জঙ্গিদের সহযোগিতার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রোভিসিসহ আটক ৩

রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়াসহ সহযোগিতার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহ-উপাচার্যসহ (প্রোভিসি) তিনজনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আজ শনিবার বিকাল পাঁচটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোভিসি গিয়াস উদ্দিন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী এবং ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান ওরফে তুহিন।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান শীর্ষ নিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জঙ্গিরা বসুন্ধরা আবাসিক এলাকার ছয় নম্বর সড়কের ব্লক-ই এর টেনামেন্ট-তিন-এর ফ্ল্যাট এ/৬ এ একত্রিত হয়েছিল। গত ১৬ মে এই ফ্ল্যাটটি জঙ্গিদের অন্য সহযোগী সদস্যরা ভাড়া নিয়েছিল। গুলশানের সন্ত্রাসী হামলার পর তারা দ্রুত বাসা ছেড়ে পালিয়ে যান। ওই বাসায় অভিযান চালিয়ে চালিয়ে বালুভর্তি কার্টন ও তাদের পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বালুভর্তি এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

উল্লেখ্য, গত ১ জুলাই শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গিরা বিদেশিসহ মোট ২২ জনকে হত্যা করে। এ ঘটনাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত