আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

প্রধানমন্ত্রী ধান ভানতে শিবের গীত গেয়েছেন: নজরুল ইসলাম খান

প্রধানমন্ত্রী ধান ভানতে শিবের গীত গেয়েছেন: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কিছু হলেই সরকার বলে, বিএনপি-জামায়াত করেছে। এ ধরনের বক্তব্যের কারণে প্রকৃত অপরাধীরা সুবিধা পায়। এসব করতে গিয়ে ঘটনা আরো জটিল হয়েছে। প্রধানমন্ত্রী আজকেও সংবাদ সম্মেলনে ‘ধান ভানতে শিবের গীত গেয়েছেন’।

রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে নজরুল ইসলাম এসব কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দল ওই দোয়া ও মিলাদের আয়োজন করে।

ঐক্যের আহ্বানকে গ্রাহ্য না করা বিপজ্জনক হতে পারে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সরকার সাড়া না দিলে আরো বেশি মূল্য দিতে হতে পারে।

নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী আশঙ্কা করেছেন আরো জঙ্গি হামলা হতে পারে। উগ্রবাদ যাতে না বাড়ে, সে জন্য জনগণকে ঐক্যবদ্ধ করা দরকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হলে জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে সন্ত্রাস দমন ও প্রতিরোধে জনগণ আরো বেশি সাহসী ও উদ্যোগী হবে।

বিএনপি নেতা বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় যাওয়া বা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য এই ঐক্যের আহ্বান জানাননি।

সরকারকে উদ্দেশ করে তিনি আরো বলেন, শুধু তারাই দেশপ্রেমিক নয়, বিএনপিসহ আরো অনেক দেশপ্রেমিক দল আছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করতে না পেরে বিএনপিকে অভিযুক্ত করছে। বিএনপির পেছনে না লেগে তিনি সরকারকে প্রকৃত অপরাধীদের পেছনে লাগার পরামর্শ দেন।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মো. শাহাজাহান, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনির হোসেন প্রমুখ বক্তব্য দেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত