আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নর্থ সাউথের প্রোভিসি সাময়িক রখাস্ত

নর্থ সাউথের প্রোভিসি সাময়িক রখাস্ত

গুলশানের রেস্তোরাঁয় হামলকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে রিমান্ডে থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের  স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সে অনুষদের ডিন ছিলেন। জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগে গত শনিবার তাকেসহ তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক বেলাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গিয়াস উদ্দিন আহসান, ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান ও ভাগনে আলম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তারা এখন রিমান্ডে রয়েছেন।  

গুলশানে হামলাকারী পাঁচজনের মধ্যে নর্থ সাউথের এক ছাত্র ছিলেন। উদ্ধার জিম্মিদের মধ্যে নর্থ সাউথের এক শিক্ষককে নিয়েও পুলিশ সন্দেহের কথা জানিয়েছিল। ওই হামলার ছয় দিনের মধ্যে শোলাকিয়ায় পুলিশের উপর হামলাকারী একজনও ছিলেন বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়াসউদ্দিন আহসানের ফ্ল্যাটে গুলশান হামলাকারীরা মিলিত হয়েছিল বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার ওই ফ্ল্যাটটিতে অভিযান চালিয়ে বালুভর্তি কার্টন, জঙ্গিদের কাপড়চোপড়সহ বিভিন্ন মালামালও জব্দের কথা জানান ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান। বালুভর্তি এই কার্টনগুলোতে গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করেছেন পুলিশ কর্মকর্তারা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত