আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জঙ্গি হামলায় খালেদা জড়িত কি না খতিয়ে দেখা উচিৎ: শেখ সেলিম

জঙ্গি হামলায় খালেদা জড়িত কি না খতিয়ে দেখা উচিৎ: শেখ সেলিম

জঙ্গি হামলার সঙ্গে খালেদা জিয়া জড়িত কি না তা খতিয়ে দেখতে গোয়েন্দাদের অনুরোধ করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

মঙ্গলবার জাতীয় সংসদে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট, ঈদের দিনে কিশোরগঞ্চের শোলাকিয়া, পবিত্র মদিনা ও ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় কার্য প্রণালী-বিধির ১৪৭ বিধি অনুযায়ী সাধারণ আলোচনায় তিনি এ দাবি করেন।

এর গত ১৭ জুলাই অধিবেশন শুরুতে এ সব হামলা এবং হতাহতের ঘটনায় জাতীয় সংসদ শোক ও তীব্র নিন্দা জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শেখ সেলিম বলেন, ‘বাংলাদেশে গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর পরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশেও তাদের অনেক লোকের সঙ্গেও যোগাযোগ করেছে। এটা আমার কথা নয়, গোয়েন্দা রিপোর্ট। এই ঘটনার পূর্বে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে ও শেখ হাসিনা সরকারের পতনে বিভিন্ন জঙ্গিদের অর্থায়নে ১৫০ কোটি টাকা খরচ করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।’

তিনি বলেন, ‘গুলশানের হলি আর্টিজান ও কিশোরগঞ্চের শোলাকিয়ায় জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক হত্যার পরই খালেদা জিয়া দাবি করেছেন সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু এ ঘটনার জন্য এখন পর্য্ন্ত বেগম জিয়া নিন্দা করেননি। সরকারের সমালোচনা করছেন। আমি এই ঘটনার সঙ্গে বেগম জিয়া জড়িত কিনা তা গোয়েন্দাদের খতিয়ে দেখতে বলব।’


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত