আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

এমপিদের জন্য গানম্যান দাবি সংসদে

এমপিদের জন্য গানম্যান দাবি সংসদে

গুলশান ও শোলাকিয়ার পর আরও জঙ্গি হামলার আশঙ্কার মধ্যে সংসদ সদস্যদের নিরাপত্তার জন্য দেহরক্ষী চেয়ে দাবি উঠেছে জাতীয় সংসদে।
বুধবার সংসদে অনির্ধারিত আলোচনায় সব সংসদ সদস্যদের নিরাপত্তার জন্য এই দাবি করেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ এবং জাসদের মইন উদ্দিন খান বাদল।
একদিন আগে সংসদে বক্তব্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও সংসদ সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে এবং ৭ জুলাই শোলাকিয়ায় হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের আরো হামলা হতে পারে বলে সবাইকে সতর্ক থাকতে বলেছিলেন।
এরপর সম্প্রতি পুলিশ প্রধান মোবাইলে এসএমএস পাঠিয়ে মন্ত্রীদের সতর্ক থাকার অনুরোধ করেন। আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে সাবধান থাকতেই এই পদক্ষেপ।
সংসদে এই বিষয়টি উত্থাপন করে ফিরোজ রশীদ বলেন, ‘ডিএমপি থেকে মন্ত্রীদের সতর্ক করা হয়েছে। তাদের গানম্যান আছে, বাড়িতে সেন্ট্রি আছে। গাড়িতে করে নিরাপত্তা দেওয়া হয়। সংসদীয় কমিটির সভাপতিদের গানম্যান দেওয়া হয়। ন্যাম ভবনে নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু আমরা তো বাইরে যাই। মানুষের কাছে যেতে হয়, সালিশ-দরবারে যেতে হয়। আমাদের নিরাপত্তা কই? কিছুই তো দেখছি না।’
ফিরোজ রশীদ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর উদ্দেশে বলেন, ‘এমপিদের প্রটেকশন দেওয়ার দায়িত্ব আপনার। প্রতিনিয়ত হুমকি আসে। অনেকের কাফনের কাপড়ের খবর আসে। ব্যবসায়ীদের গানম্যান দেওয়া হচ্ছে। এমপিদের প্রটেকশন কোথায়?’

তিনি বলেন, ‘সবসময় সন্ত্রাসীরা সফট টার্গেট বেছে নেয়। তারা দেখে নেয় কোন টার্গেটে সহজে কাজ হয়,’ নিজেদের ঝুঁকির বিষয়টি তুলে ধরে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন জাতীয় পার্টির নেতা।

এরপর জাসদের বাদল বলেন, ‘এর আগেও বিষয়টি তোলা হয়েছে। ব্যাপারটির সাথে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (রাষ্ট্রচার) যুক্ত হয়ে যায়। সংসদ সদস্যদের বাস্তবিক অবস্থা যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে সমস্যার সৃষ্টি হবে। রাষ্ট্রচারের হিসাবে জনপ্রতিনিধির ওপরে কোনো সরকারি কর্মকর্তা থাকতে পারে না।’

তিনি আরো বলেন, ‘জাতির জনক যেটা তৈরি করে গেছেন, সেটা কেন ফলো করি না। অন্যেরটা... প্রতিনিয়ত যাকে প্রতিদিন গালি দেই...এইচ এম এরশাদেরটা ফলো করি।’

বাদল বলেন, ‘ডিসি,এসপি,সচিব, পয়সাওয়ালা এফবিসিআই এর লোক, তাদের গ্যানম্যান আছে। মন্ত্রী আর সভাপতি মিলে একশ জনের গানম্যান আছে। এমপিরা কী খুবই নিরাপদ? কোনো একটা ইনডিসিডেন্ট ঘটলে... হোয়াট ইজ দ্যা প্রেটেকশন অব এমপিজ। এমপি বাজারে, বাইরে যাবে না?’

মন্ত্রীরা এমপিদের বিষয়ে উদাসীন বলেও উষ্মা প্রকাশ করেন ক্ষমতাসীন জোটের এই নেতা।

ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে সংসদ সদস্যদের অবস্থান ১৩ নম্বরে আর মন্ত্রীদের অবস্থান ৫ নম্বরে।

বাদল বলেন, ‘নিরাপত্তার প্রশ্নে রাষ্ট্রচারের সঙ্গে যুক্ত কাউকে দেবেন কাউকে দেবেন না, সেটা তো হবে না। এই পার্লামেন্ট সক্রিয় আছে বলেই বৈধ শক্তির ভিত্তিতে জঙ্গিবাদ মোকাবেলা করছি। সবাইকে (নিরাপত্তা) দিতে পারেন, এমপিদের পারেন না।’

তিনি বলেন, ‘২৫০ গানম্যান রাষ্ট্র দিতে পারে না? অভাগারা যদি গানম্যান না পায় সেটা দৃষ্টিকটূ। বিপদ চারদিকে, আমরা ভীত নই, তবে অপমানজনক ভাবে মরতে চাই না।’

শেয়ার করুন

পাঠকের মতামত