আপডেট :

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

অর্থ আত্মসাতের মামলায় ৩ ব্যাংকার গ্রেফতার

অর্থ আত্মসাতের মামলায় ৩ ব্যাংকার গ্রেফতার

অর্থ আত্মসাতের পৃথক মামলায় তিন ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত তিন ব্যাংকার হলেন- জনতা ব্যাংকের উত্তরখান শাখার সাবেক ব্যবস্থাপক মোজাহার আলী, ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেডের (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক লি.) কারওয়ান বাজার শাখার সাবেক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার জি এম হুমায়ুন কবির এবং একই ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ অফিসার আশফাকুল হাকিম।

দুদক সূত্র জানায়, ৫ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে জনতা ব্যাংক কর্তৃপক্ষ মোজাহার আলীর বিরুদ্ধে মামলা করে দুদক।

তদন্তের প্রয়োজনে বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংস্থার সহকারী পরিচালক মনিরুল ইসলামের নেতৃত্বে উপসহকারী পরিচালক মানসী বিশ্বাস তাকে গ্রেফতার করেন।

ওরিয়েন্টাল ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে ১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালে করা একটি মামলায় গ্রেফতার হয়েছেন ব্যাংকটির সাবেক দুই কর্মকর্তা। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম তাদের গ্রেফতার করেন। জি এম হুমায়ুন কবিরকে পল্লবী ও আশফাকুল হাকিমকে তল্লাবাগ থেকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত