আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘হামলার মদদদাতাদের খুঁজে বের করা হবে’

‘হামলার মদদদাতাদের খুঁজে বের করা হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ও শোলাকিয়ায় হামলাকারীদের আড়ালে মদদদাতা, পরামর্শদাতা, পরিকল্পনাকারী ও অর্থদাতা দেশি-বিদেশি যারাই হোক- তাদেরকে খুঁজে বের করা হবে। এটা কঠিন কিছু না, সময়ের ব্যাপার মাত্র।’

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান

প্রধানমন্ত্রী বলেন, পর্দার অন্তরালে থেকে দেশি-বিদেশি মদদদাতা, পরামর্শদাতা, পরিকল্পনাকারী ও যারা অস্ত্র-অর্থ দিচ্ছে তাদের খুঁজে বের করা হবে। জঙ্গি অপরাধীদের খুঁজে পাওয়া কঠিন না। তাদের খুঁজে বের করা সময়ের ব্যাপার মাত্র। জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আর্ন্তজাতিক সম্প্রদায়ে সমর্থন পাচ্ছি। তারা যৌথভাবেই সন্ত্রাসের বিরুদ্ধে একতাবদ্ধ।

তিনি বলেন, গুলশানের হামলার ঘটনায় তদন্ত চলছে। কয়েকজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। কয়েকজন সন্দেহভাজন অপরাধীর ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে। যারা এই অপরাধীদের শনাক্ত করতে পারবেন। তারা যেন আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন সরকার গঠন করি, তখন বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছিল। তা সত্বেও বাংলাদেশ উন্নতি করে এগিয়ে যাচ্ছে। দেশের মধ্যে মানুষ মারা, জ্বালাও পোড়াও, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এসবগুলো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য করা হয়েছে। তারপরও আমরা বিদেশি  বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি হয় সে ব্যবস্থা করেছি। যারা দেশের মধ্যে এই জঙ্গি  হামলা চালাচ্ছে, অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেছে, তারা বাংলাদেশের উন্নয়ন ও ভালো চায় না, স্বাধীনতায় বিশ্বাস করে না। তারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত