আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

অবমাননার দায়ে বার্গম্যানের সাজা

অবমাননার দায়ে বার্গম্যানের সাজা

বিচারাধীন বিষয়ে ব্যক্তিগত ব্লগে আপত্তিকর মন্তব্য করে আদালত অবমাননার দায়ে বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।অবমাননার দায়ে বার্গম্যানের সাজা রায়ে বার্গম্যানকে মঙ্গলবার (২ ডিসেম্বর) ট্রাইব্যুনালের কার্যক্রম চলা পর্যন্ত এজলাসকক্ষে থাকার আদেশ দেওয়া হয়। একইসঙ্গে তাকে আগামী সাত দিনের মধ্যে পাঁচ হাজার টাকা জরিমানা জমা দিতে বলা হয়েছে। অন্যথায় তাকে সাত দিন কারাভোগ করতে হবে। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই রায় দেন।ডেভিড বার্গম্যান ইংরেজি দৈনিক দ্য নিউ এজের বিশেষ প্রতিনিধি। তিনি সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের জামাতা।রায়ের সময় বার্গম্যান ছাড়াও তার স্ত্রী ব্যারিস্টার সারা হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।অভিযোগকারী আবুল কালাম আজাদের আইনজীবী ব্যারিস্টার মিজান সাঈদ জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। ব্যক্তিগত ব্লগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্যক্রম নিয়ে সমালোচনা ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবুল কালাম আজাদ সাংবাদিক বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালে আবেদন করেন। এরপর ১৭ এপ্রিল আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করেন ট্রাইব্যুনাল। বার্গম্যানের লেখায় ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের রায় নিয়ে করা মন্তব্যে ট্রাইব্যুনালের মর্যাদাহানি হয়েছে বলেও আবেদনে অভিযোগ করা হয়। সাংবাদিক বার্গম্যানের বিরুদ্ধে এর আগেও আদালত অবমাননার অভিযোগ উঠেছিল। ২০১১ সালের ১ অক্টোবর নিউ এজ-এ 'অ্যা ক্রুসিয়াল পিরিয়ড ফর আইসিটি' শিরোনামের প্রতিবেদনের জন্য ডেভিড বার্গম্যান, পত্রিকাটির সম্পাদক সম্পাদক নুরুল কবির ও প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেন ট্রাইব্যুনাল-১। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ওই রুল নিষ্পত্তি করে দেওয়া আদেশে বার্গম্যানকে সর্বোচ্চ সতর্ক করে দিয়ে ট্রাইব্যুনাল বলেন, ওই প্রতিবেদনের একটি অংশ অত্যন্ত অবমাননাকর।

শেয়ার করুন

পাঠকের মতামত