আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

এমপিদের তোপের মুখে সংসদে ক্ষমা চাইলেন ইনু

এমপিদের তোপের মুখে সংসদে ক্ষমা চাইলেন ইনু

এমপিদের তোপের মুখে অবশেষে সংসদে ক্ষমা চাইতে বাধ্য হলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

এমপিদের ‘চোর’ বলে তুমুল সমালোচনার মধ্যে সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

দুপুরে মন্ত্রিসভায় সমালোচনার পর সন্ধ্যায় সংসদ অধিবেশনেও এমপিদের তোপের মুখে পড়েন জাসদ সভাপতি ইনু।

এ সময় তিনি নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলে সংসদ সদস্যরা তাতে সম্মত না হয়ে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

তখন তথ্যমন্ত্রী বলেন, “আমি মনে করি গণমাধ্যমে আমার বরাত দিয়ে যে বক্তব্য এসেছে, সেজন্য আমি ক্ষমা চাইছি, আমি

আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

‘দরিদ্রদের জন্য বরাদ্দ টিআর-কাবিখার অর্ধেক এমপিদের পকেটে যায়’ রোববার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রীর এই বক্তব্যে এমপিদের মধ্যে তুমুল সমালোচনার ঝড় ওঠে।

এর ফলশ্রুতিতে সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত সদস্যদের কাছে লিখিত ক্ষমা চান তথ্যমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী ক্ষমা চেয়ে লিখিত বক্তব্য একটি খামে ভরে সব সদস্যদের আসনের সামনে রাখেন। পরে মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত এজেন্ডার বাইরে এ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সবাই।

সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশন চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এমপিরা ইনুর কাছে নিঃশর্ত ক্ষমা দাবি করেন। তারা বলেন, মাননীয় তথ্যমন্ত্রী টিআর কাবিখা নিয়ে মন্তব্য করে সব সংসদ সদস্যকে অপমান করেছেন। এজন্য সংসদে দাঁড়িয়ে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় টিআর কাবিখার আওতায় কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে তা তদন্ত করে দেখতে হবে।

এরপর নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, “আমার বক্তব্যের ব্যাপারে গণমাধ্যমে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছি। আমি সব জনপ্রতিনিধি ও এমপিদের কাছে আমার বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমার বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। জঙ্গি দমনের একজন যোদ্ধা হিসেবে সবাই আমার দুঃখপ্রকাশ গ্রহণ করবেন বলে আশা করছি।”

এ সময় সংসদে ব্যাপক হইচই করেন এমপিরা। পরে চাপের মুখে আবার ফ্লোর নিয়ে তথ্যমন্ত্রী বলেন, “আমার বক্তব্য অনভিপ্রেত। এমপিদের দাবির মুখে আমি ক্ষমা চাচ্ছি।”


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত