আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জামায়াতকে দূরে রাখার পরামর্শ তারেকের

জামায়াতকে দূরে রাখার পরামর্শ তারেকের

২০ দলীয় জোট থেকে এ মুহূর্তে জামায়াতকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। জঙ্গি ও সন্ত্রাসবাদ ইস্যুতে দেশে বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে তিনি এ তাগিদ দেন।
 
জোটের বাইরের রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে জামায়াত ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার পক্ষে মত দেন তারেক।
 
এদিকে, উচ্চ আদালতে দণ্ড নিয়ে ততটা উদ্বিগ্ন নন তারেক রহমান। বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবেলার নির্দেশ দিয়েছেন।

লন্ডন থেকে ফেরত বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য।

দলের চেয়ারপারসনের সঙ্গে আলাপ করে দ্রুত ঐক্য গড়ার বিষয়ে আনুষ্ঠানিক উদ্যোগ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে কিছু নির্দেশনাও দিয়েছেন তারেক রহমান। এছাড়া দ্রুত পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি ঘোষণার বার্তা দিয়েছেন তিনি।
 
যুক্তরাজ্যে হাউস অব লর্ডসে এক সেমিনারে অংশ নিতে ১৬ জুলাই একটি প্রতিনিধি দল নিয়ে লন্ডনে যান মির্জা ফখরুল। সেখানে একটি রেস্তোরাঁয় রাতের খাবারের সময় তারেক রহমানের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে কথা হয়।
 
প্রতিনিধি দলটি শনিবার ঢাকায় ফিরেই রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি এবং বৃহত্তর ঐক্য সম্পর্কে তারা তারেক রহমানের মনোভাব তুলে ধরেন।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত