আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দলীয় সংসদ সদস্যদের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের মেয়াদ আড়াই বছর চলে গেছে। আর দুইবছর ৩ মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য এখন থেকেই সবাইকে নির্বাচনী প্রস্তুতি নিতে হবে।’

মঙ্গলবার বিকেল ৪টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ নির্দেশনা দেন তিনি। বৈঠক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, সরকারের যেসব উন্নয়ন কাজ হয়েছে, আরো কী কী উন্নয়ন কাজ করা হবে সেগুলো জনগণের সামনে ভালোভাবে তুলে ধরতে হবে। নির্বাচনের তিন মাস আগে নির্বাচনের জন্য দলকে পুরোপুরি প্রস্তুত রাখতে হবে। সেজন্য এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করতে হবে। পাশাপাশি এমপিদের নিজেদের মধ্যে দলীয় দ্বন্দ্ব তৈরি না করার নির্দেশনা দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার তাগিদ দেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী দেশে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, মানুষের নিরাপত্তা যেন নিশ্চিত হয়- সে বিষয়ে কাজ করতে এমপিদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সঙ্গে যত সম্পৃক্ততা বাড়ানো যাবে জঙ্গিবাদ তত দ্রুত প্রতিরোধ করা যাবে। এজন্য জঙ্গিবাদবিরোধী যে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে বা হচ্ছে, সেই কমিটিগুলোর সঙ্গে প্রত্যেক এমপিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া নিজ নিজ এলাকায় জঙ্গিবাদবিরোধী সমাবেশ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সংসদীয় সভার আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ, হুইপ আতিকুর রহমান আতিক, বগুড়ার সংসদ সদস্য আব্দুল মান্নান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদ ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য বিএইচ হারুন, শামীম ওসমান, ফজিলাতুননেসা ইন্দিরা।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত