আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

তৌফিক-ই এলাহী জাতিসংঘে জ্বালানি উপদেষ্টা হলেন

তৌফিক-ই এলাহী জাতিসংঘে জ্বালানি উপদেষ্টা হলেন

সিলেটের কৃতিসন্তান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহীকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে জ্বালানী উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে বুধবার ৬ মাসের জন্য অতিরিক্ত এ দায়িত্ব দেয়া হয়। নতুন পদে যোগদানের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে। জাতিংসঘে জ্বালানী উপদেষ্টার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টারও দায়িত্ব পালন করবেন।

তৌফিক-ই-এলাহীর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে। তার জন্ম ১৯৪৫ সালে। ১৯৬৮ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। ১৯৭১ সালে তিনি তৎকালীন মেহেরপুর মহকুমার প্রশাসকের দায়িত্বে ছিলেন।

২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়লে সশস্ত্র যুদ্ধে নামেন তিনি। যুদ্ধ করেছেন ৮ নম্বর সেক্টরে। একাত্তরের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের কাজেও সক্রিয় ছিলেন এই প্রশাসনিক কর্মকর্তা।

বীরবিক্রম খেতাবপ্রাপ্ত তৌফিক-ই এলাহী স্বাধীনতার পর প্রশাসনে যোগ দিয়ে সচিব হিসেবে অবসরে যান।

২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর জ্বালানি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তাকে। আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদের সরকার গঠনের পর ২০১৪ সালে আবারও একই পদে নিয়োগ পান তিনি।

৬৯ বছর বয়সী তৌফিক এলাহী দুই মেয়ের জনক, তার স্ত্রীর নাম আসমা চৌধুরী।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত