আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

শীর্ষনিউজ, আমারদেশ অনলাইনসহ ৩৫ পোর্টাল বন্ধের নির্দেশ

শীর্ষনিউজ, আমারদেশ অনলাইনসহ ৩৫ পোর্টাল বন্ধের নির্দেশ

আপত্তিকর কনটেন্ট উপস্থাপনের কারণে অনলাইন সংবাদ মাধ্যমসহ অন্তত ৩৫টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার এসব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি)।

এর মধ্যে শীর্ষনিউজ.কমবিডি অনলাইন সংবাদ মাধ্যম এবং আমারদেশ অনলাইনসহ বেশির ভাগই অনলাইন সংবাদ মাধ্যম রয়েছে।

একটি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা রাতে বাংলানিউজকে বলেন, আমরা ৩৫টি ওয়েবসাইট বন্ধের নির্দেশনা পেয়েছি। এর বেশির ভাগই বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম।
দুপুরের পর থেকে শীর্ষনিউজ.কম লগ ইন করা যাচ্ছে না দাবি করেছেন সংবাদ মাধ্যমটির সম্পাদক ইকরামুল হক।

রাতে তিনি দাবি করেন, তারা খোঁজ নিয়ে জেনেছেন এই ওয়েবসাইটটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ব্লক করার নির্দেশনা দিয়েছে সরকার।
তবে সরকারের পক্ষ থেকে তাদের কাছে এ বিষয়ে কোনো নির্দেশনা নেই বলে জানান ইকরামুল হক।

রাতে তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং তথ্য অধিদফতর থেকে সংবাদ মাধ্যমগুলো বন্ধ করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সম্প্রচার) নাসির উদ্দিন বলেন, বিষয়টি তাদের জানা নেই।
প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরীও বিষয়টি জানেন না, বলেন।

বিটিআরসি সচিব সরওয়ার আলমের সাথে যোগাযোগ করা হলেও তিনি সংবাদ মাধ্যমের বিষয়ে জানেন না বলে জানান।

তিনি বলেন, সরকারের নির্দেশে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট এবং ইউআরএল ব্লক করে দেওয়া হয়। এর বেশি কিছু জানাননি বিটিআরসির এই কর্মকর্তা।

জানা গেছে, আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজ ডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকালঅনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ ওয়েবসাইটগুলো বন্ধ করা হয়েছে।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত