আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

হাতের শিকড়মুক্ত বৃক্ষমানব আবুল

হাতের শিকড়মুক্ত বৃক্ষমানব আবুল

সেই আবুল বাজনদারের হাতে-পায়ে আর শিকড়ের মতো মাংসপিণ্ড নেই।

শনিবার দুপুরে চিকিৎসকরা তার দুই হাতের ব্যান্ডেজ খুলেছেন। হাতে মলম লাগিয়ে দিয়েছেন। তার ওপরে একটি সাদা কাপড় পেঁচিয়ে রাখা। কাপড় সরালে তার আঙ্গুলগুলো স্বাভাবিক দেখা যায়। নখেরও অস্তিত্ব রয়েছে। রয়েছে শিকড়ের মতো মাংসপিণ্ড কেটে ফেলার চিহ্ন। তিনি আঙ্গুলগুলো নাড়াতে পারলেও ভাঁজ করতে পারছেন না।

শনিবার বিকেল ৫টা ৫০ মিনিট। একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোন রিসিভ করতেই অপরপ্রান্ত থেকে একজন বলছিলেন, ‘ভাই, আমি ঢাকা মেডিক্যাল থেকে আবুল বাজনদার। চিনতি পারছেন? আজ আমার হাতের ব্যান্ডেজ খুলেছে।’ খুবই উৎফুল্ল আর পুলকিতভাবে কথাগুলো বলছিলেন ‘ট্রি-ম্যান’ খ্যাত আবুল বাজনদার।

এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে কথা হয় আবুল বাজনদারের সঙ্গে। তিনি জানান, দুপুর ২টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ব্যান্ডেজ খুলে মলম লাগাতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে। এরপর আবার তাকে বেডে নিয়ে আসা হয়। এ সময় তার শুভাকাঙ্ক্ষী কাজী বাহারও ছিলেন। হাসপাতালে আসার পর থেকেই কাজী বাহার তার দেখভাল করছেন। নিজের আঙ্গুল দেখতে পেরে আবুল খুবই খুশি হয়েছেন। তাকে বার বার তার হাতের আঙ্গুলগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে দেখা যায়।

তিনি আরো জানান, চিকিৎসকরা যে মলম লাগিয়ে দিয়েছে, ওই মলম কিছুদিন লাগাতে হবে। তাহলে হাতের অবস্থা আরো ভাল হবে। এখন যে কালো কালো দেখা যাচ্ছে, এগুলোও থাকবে না।

ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, তার বাম হাতে আরো একবার অস্ত্রোপচার করতে হবে। ডান হাতটা ভালো আছে। দুই মাসের মধ্যে আবুলের হাত পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশাবাদী ডা. সামন্তলাল সেন।

আবুলের হাতের ব্যান্ডেজ খুললেও পায়ের ব্যান্ডেজ খোলা হয়নি। হাতে অস্ত্রোপচারের অনেক পরে পায়ে অস্ত্রোপচার করা হয়েছিল।

 আবুলের স্ত্রী হালিমাও অনেক খুশি। তিনি বলেন, আজ এতো খুশি যে ভাষায় প্রকাশ করতে পারব না। বিয়ের পর এই প্রথম স্বামীর স্বাভাবিক হাত ও হাতের আঙ্গুল দেখলাম।

১০ বছর ধরে বিরল রোগে ভোগা আবুল বাজনদারকে চলতি বছরের ৩০ জানুয়ারি ঢামেক হাসপাোলে ভর্তি করা হয়। ২০ ফেব্রুয়ারি তার ডান হাতে প্রথম দফায় অস্ত্রোপচার করা হয়। এরপর পর্যায়ক্রমে বাম হাত ও পায়ে অস্ত্রোপচার করা হয়। ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন। চিকিৎসকরা বলছেন, আবুলকে আরো কয়েক মাস হাসপাতালে থাকতে হবে।



 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত