আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

বিএনপির স্থায়ী কমিটি ঘোষণা

বিএনপির স্থায়ী কমিটি ঘোষণা

শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন।

এতে চারজন নতুন মুখ নিয়ে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ১৭ জনের নাম ঘোষণা হয়েছে।

১৯ সদস্যের স্থায়ী কমিটিতে আগের কমিটির ১৪ জন রয়েছেন। বাকি চারজন নতুন। তারা হলেন- তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।
গত কমিটির সদস্য এম শামসুল ইসলাম ও বেগম সারোয়ারি রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ। সাংগঠনিক কাজে অংশ নিতে না পারায় তারা নতুন কমিটিতে স্থান পাননি। তবে তাদেরকে উপদেষ্টামণ্ডলীতে রাখা হয়েছে।

ঘোষিত কমিটির অনুসারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী কমিটির প্রথম সদস্য। তিনি ছাড়া ঘোষিত কমিটির ক্রমানুসারে অন্যরা হলেন- তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, আসম হান্নান শাহ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মইন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ (সর্বশেষ)।

১৯ সদস্যে মধ্যে ১৭ ও ১৮ নম্বর সদস্যের নাম ঘোষণা করা হয়নি বলে জানান মির্জা ফখরুল। পরে তা ঘোষণা করা হবে।

এছাড়া ঘোষণা করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিও। মোট ৬০২ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৭ জনকে স্থায়ী কমিটিতে, ৭৩ জনকে উপদেষ্টা, ৩৫ জন ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহসম্পাদক মিলে ১৭৪ জন এবং সদস্য রাখা হয়েছে ২৯৩ জনকে। সদস্যদের মধ্যে ১১৩ জন নতুন।

এছাড়া ৫০২ জন নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন। এদের ৪৯৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকিদের নাম পরে জানানো হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের চার মাস ১৬ দিন পর এই কমিটির ঘোষণা আসলো।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত