আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দ্রুত খুলে দেয়া হবে ব্রিটিশ কাউন্সিল : হাইকমিশনার

দ্রুত খুলে দেয়া হবে ব্রিটিশ কাউন্সিল : হাইকমিশনার

ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম যতদ্রুত সম্ভব খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, শুধু বিদেশি নয়, বাংলাদেশিদেরও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।
এলিসন ব্লেইকের এমন কথার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপাতত গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করুন।’

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাত শেষে স্বরাষ্ট্রমন্ত্রীও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি জানান, সন্ত্রাস ও জঙ্গি মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপগুলো জানতে চেয়েছে যুক্তরাজ্য। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাজগুলো তাদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা বলেছি, ‘আপাতত গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করুন।’

ব্রিটিশ কাউন্সিল বন্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবকাঠামোগত সমস্যার কারণেই ব্রিটিশ কাউন্সিল নিজেই অফিস বন্ধ করেছে। তবে এতে শিক্ষার্থীদের ক্লাসের কিছু সমস্যা হলেও পরীক্ষার কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, নিরাপত্তার কারণে গত ২৭ জুলাই বাংলাদেশে সাময়িকভাবে সব অফিস বন্ধ ঘোষণা করে ব্রিটিশ কাউন্সিল।  বর্তমানে ঢাকায় দুটিসহ দেশে ব্রিটিশ কাউন্সিলের চারটি অফিস রয়েছে।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত