আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

রিজার্ভ চুরিতে জড়িত কেউ ছাড় পাবে না : অর্থমন্ত্রী

রিজার্ভ চুরিতে জড়িত কেউ ছাড় পাবে না : অর্থমন্ত্রী

কর্মব্যস্ততার চাপে মনযোগের অভাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশে দেরি হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর পাশাপাশি তিনি বলেছেন, প্রতিশ্রুত সময়ে প্রতিবেদন প্রকাশ করতে না পারলেও ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা রেহাই পাবেন না। তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

রোববার সচিবালয়ে নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তবে অন্য একটি সূত্রে জানা গেছে তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে চুরি হওয়া অর্থ ফিলিপাইন থেকে ফেরত আনতে সমস্যা হতে পারে। বাংলাদেশ ব্যাংকের এমন যুক্তির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী তদন্ত প্রতিবেদন প্রকাশে বিলম্ব করছেন।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এত বড় একটি ঘটনা। এর তদন্ত প্রতিবেদন এখন আমাদের হাতে। তদন্ত কমিটি যেসব সুপারিশ করেছে সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। তাদের ছাড় দেওয়ার কোন ধরনের সুযোগ নেই। এর পাশাপাশি ফিলাপাইন থেকে অর্থ ফেরত আনার প্রক্রিয়াও চলছে বলে তিনি জানান।

তদন্ত কমিটি রিজার্ভ চুরির সঙ্গে জড়িত যাদের চিহ্নিত করেছে তাদের আইনের আওতায় আনার বিষয়ে  বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক মোটামুটি প্রস্তুত। অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নির্দেশনা পেলেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে সরিয়ে নেওয়া হয়, যাকে বিশ্বের অন্যতম বড় সাইবার চুরির ঘটনা বলা হচ্ছে।

রিজার্ভ চুরির এই ঘটনা বাংলাদেশের মানুষ জানতে পারে ঘটনার এক মাস পর, ফিলিপাইনের একটি পত্রিকার খবরের মাধ্যমে। বিষয়টি চেপে রাখায় সমালোচনার মুখে গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন আতিউর রহমান; বড় ধরনের রদবদল করা হয় কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ে।  

এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার তদন্তে থাকা বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বলেছে, সুইফটের টেকনিশিয়ানদের ‘অবহেলার কারণেই’ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সুইফট সার্ভার হ্যাকারদের সামনে অনেক বেশি উন্মুক্ত হয়ে পড়ে।

ঘটনা তদন্তের জন্য পরে প্রাক্তন গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংকের গঠন করা তদন্ত কমিটির প্রধান হচ্ছেন প্রাক্তন গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

এর আগে গত ২২ জুন অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন তদন্ত কমিটির প্রতিবেদন ঈদের পর প্রকাশ করা হবে। এরপর তদন্ত কমিটির প্রতিবেদন খুব শিগগির প্রকাশ করা হবে বলে জানালেও এখন পর্যন্ত ওই প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ হয়নি।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

 

শেয়ার করুন

পাঠকের মতামত