আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী সভার নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী সভার নির্দেশ

আগামী ৩ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সভা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আখতারউজ-জামান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করতে হবে।

একই সঙ্গে নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান আয়োজন, স্কাউটিং ও গার্লস গাইডস কার্যক্রম বৃদ্ধি করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির বিষয়েও আলোকপাত করতে হবে।

সভায় সব শিক্ষক, অভিভাবক, সমাজের বিশিষ্ট উদ্যোগী ব্যক্তি, কমিউনিটি লিডার, ইমাম, শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে এ কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করবে।

গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজার বেকারি রেস্তোরাঁয় এবং ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে সন্ত্রাসী হামলা হয়। এ দুটি ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ইংরেজী মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, এসব শিক্ষার্থী দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন।

শিক্ষার্থীদের সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে করণীয় নির্ধারণে এরপর সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এই কার্যক্রমের অংশ হিসেবে এবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী সভার নির্দেশ দিলো শিক্ষা মন্ত্রণালয়।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত