আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে : সৈয়দ আশরাফ

বাংলাদেশের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে : সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘যারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর সড়কে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বেচ্ছাসেবক লীগ এ সভার আয়োজন করে।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘এদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা জঙ্গিদের নিয়ে মায়াকান্না করছেন তারা এদেশ থেকে চলে যান।’

সন্ত্রাসীদের মদদদাতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, হয় বাংলাদেশের নাগরিক হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। আর পছন্দ না হলে চলে যান সন্ত্রাসীদের দেশ সৌদি আরবে, ইরাকে। চলে যান সিরিয়াতে সেখানে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে। এই বাংলার মাটিতে আপনাদের স্থান কোনো দিন হবে না।

গণমাধ্যমের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, ‘গুলশানের ঘটনাকে তিলকে তাল বানিয়ে সব জায়গায় প্রচার করা হয়েছে। যারা হত্যাকারী, টেররিস্ট তাদের জন্য মায়াকান্না! কেন হামলা হলো? কেনো জিম্মিদের রক্ষা করতে পারল না? যারা চিহ্নিত জঙ্গি- তারা বন্দুকযুদ্ধে মারা গেল। তাদের জন্য মায়াকান্না। তাদের মানবাধিকার রক্ষা হলো না বলা হচ্ছে। যারা আত্মঘাতী বোমাবাজ, যারা নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের আবার মানবাধিকার কি?’

 তিনি আলো বলেন, ‘পত্রপত্রিকায় দেখি যারা মানুষকে হত্যা করেছে তাদের প্রতি মহব্বত বেশি। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের প্রতি বিন্দুমাত্র সম্মান নাই। এই যে বাংলাদেশ- এখানে একটা শ্রেণিই আছে, যারা বাংলাদেশকে কোনো দিনই স্বীকার করে নাই, ভবিষ্যতেও করবে না।’

 সৈয়দ আশরাফ বলেন, জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কোনো সন্ত্রাসী বাংলার মাটিতে থাকবে না। শেখ হাসিনা একবার যদি কোনো প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি কোনো দিন লঙ্ঘন করেন না। সেই দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। এই সন্ত্রাসীরা বাধার সৃষ্টি করতে পারবেন না। শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ একদিন সোনার বাংলায় রূপান্তরিত হবেই।

 স্বেছাসেবক লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনার সঠিক পথে আছেন। আপনারাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাজ্জাদ সাকিব বাদশা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপু, সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস, উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান প্রমুখ।

 সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ আলোচনা সভা সঞ্চালনা করেন।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত