আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

কুকুর লেলিয়ে হত্যায় বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

কুকুর লেলিয়ে হত্যায় বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে কুকুর লেলিয়ে চাঞ্চল্যকর হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার রায়ে আদালত ৫ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন।

রবিবার (১৪ আগস্ট) বিকাল ৪টায় চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত খুনের প্রায় সাড়ে ৪ বছর পর এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ, রিয়াদের বন্ধু জাহিদুর রহমান শাওন, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপম চক্রবর্ত্তী এ খবর নিশ্চিত করেছেন।

আদালত সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রথমবার গত ২৮ জুলাই (বৃহস্পতিবার) রায় ঘোষণার কথা থাকলেও বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়ে ১১ আগস্ট নির্ধারণ করা হয়। ১১ আগস্টেও রায় ঘোষণা পিছিয়ে ১৪ আগাস্ট সময় নির্ধারণ করেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’ নামের (১০১ নম্বর বাড়ি) ব্যবসায়ী শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে হিমাদ্রি মজুমদার হিমুকে হিংস্র কুকুর (বিদেশি) লেলিয়ে আক্রমণ ও ধাক্কা দিয়ে ফেলে দেয় অভিজাত পরিবারের কয়েকজন বখাটে তরুণ। গুরুতর আহত হিমুকে প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকার একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর ওই বছরের ২৩ মে মারা যায় হিমু। হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ইংরেজি মাধ্যমের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় হিমুর মামা প্রকাশ দাশ অসিত বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন।

মামলায় আসামি করা হয় - ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ এবং রিয়াদের তিন বন্ধু শাহাদাৎ হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি এবং জাহিদুল ইসলাম শাওনকে।

মামলা হওয়ার এক মাস পর শাহাদাত হোসেন সাজু এবং পরে ব্যবসায়ী শাহ সেলিম টিপু ও জুনায়েদ আহমেদ রিয়াদ আদালতে আত্মসমর্পণ করেন। পরে তিনজনই জামিন পান।

২০১২ সালের ৩০ সেপ্টেম্বর পাঁচলাইশ থানা পুলিশ ওই মামলায় এজাহারভুক্ত পাঁচজনকে আসামি অন্তর্ভুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৮ অক্টোবর পালাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

চার্জশিট দেওয়ার প্রায় দেড় বছর পর ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত।

একই বছরের ১৮ ফেব্রুয়ারি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ২০১৫ সালের বছরের ১০ সেপ্টেম্বর শুরু হয় যুক্তি উপস্থাপন।

এদিকে ২০১৪ সালের ১৫ জুলাই হিমু হত্যা মামলা চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

এর আগে মামলাটি চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শহীদুল ইসলামের আদালতে বিচারাধীন ছিল।

দ্রুতবিচার ট্রাইব্যুনালে গত ৫ আগস্ট প্রথমবারের মতো শুনানির দিন ধার্য থাকলেও ২১ জুলাই হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও জাফর আহমদের বেঞ্চ মামলার বিচার কাজ ৬ মাসের জন্য স্থগিত করেন। যার আদেশ চট্টগ্রাম আদালতে পৌছে ৪ আগস্ট। পরে এ কারণে আর শুনানি হয়নি।

এরপর ৭ আগস্ট বাদিপক্ষের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একই বেঞ্চ স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। প্রত্যাহার সংক্রান্ত আদেশটি বিচারক আদালত চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শহীদুল ইসলামের আদালতে এসে পৌঁছেলে ফের এ চাঞ্চল্যকর মামলার বিচার কার্যক্রম শুরু হয় বলে জানায় আদালত সুত্র।

ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রায় সাড়ে ১০ মাস পর চলতি বছরের ১৬ জুলাই আদালত জানায় ২৮ জুলাই রায় ঘোষণা করবেন।

উল্লেখ্য, হিমু হত্যা মামলায় জামিনে থাকা দুই আসামি শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসাইন সাজু ইতোমধ্যে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠান। মামলার আরেক আসামি মাহাবুব আলী খান ড্যানি আগে থেকেই কারাগারে আছেন। বাকি দুই আসামি জুনায়েদ আহমেদ রিয়াদ ও জাহিদুল ইসলাম শাওন পলাতক রয়েছেন।

এদের মধ্যে রিয়াদ শুরুতে কারাগারে থাকলেও পরে জামিন পেয়ে পালিয়ে যায়। আর শাওন শুরু থেকেই পলাতক রয়েছে।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নিহত হিমুর বাবা প্রবীর মজুমদার বলেন, এ মামলার শুরু থেকে অনেক প্রভাবশালী সক্রিয় থাকায় মামলাটি নানাভাবে বাধাগ্রস্থ করার চেষ্টা হয়েছে। তিনি ও তার পরিবার ন্যায়বিচারের পেয়েছেন বলে জানান।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত