আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

রামপাল প্রকল্পের বিরুদ্ধে ৩ মাসের কর্মসূচি

রামপাল প্রকল্পের বিরুদ্ধে ৩ মাসের কর্মসূচি

তিন মাসব্যাপী সাত দফা কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো দিনব্যাপী রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি।

শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। ‘রামপাল চুক্তি ছুঁড়ে ফেলো, সুন্দরবন রক্ষা করো’ স্লোগানে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।

অবস্থান কর্মসূচি শেষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স সাত দফা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডির এক দশক উপলক্ষে দেশব্যাপী সভা-সমাবেশ; সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে বিভিন্ন সামজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়; রামপাল প্রকল্প বন্ধে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট খোলা চিঠি দেওয়ার লক্ষ্যে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সামনে অবস্থান; সারাদেশে বিশেষ করে সুন্দরবনের আশপাশে জনসংযোগ-গণস্বাক্ষর-সমাবেশ; আগামী ২৩ নভেম্বরের মধ্যে এই প্রকল্প বাতিল না করলে চল চল ঢাকা কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং ২৬ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ।

বেলা ১১টার দিকে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ অবস্থান কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পাটি, গণসংহতি আন্দোলন, গণতান্ত্রিক বাম মোর্চা, সুজন, নাগরিক ঐক্যসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

সুন্দরবনের অদূরে রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করার দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। 

শেয়ার করুন

পাঠকের মতামত