আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

শিগগিরই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেছেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। সেই সঙ্গে জামায়াতের সকল সম্পদ বাজেয়াপ্ত করে তা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে বণ্টন করে দেয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে পাবলিক লাইব্রেরির সেমিনার হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সভার আয়োজন করে শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘জঙ্গি হামলা ও ৭৫ পরবর্তী সময়ে দেশে যত ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার বিচারের লক্ষ্যে ট্রুথ কমিশন গঠন করা হবে।’

তিনি বলেন, ‘কাউকেই রেহাই দেয়া হবে না। সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। কঠোর হস্তে জঙ্গিবাদ দমন করা হবে। এ ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’

আয়োজক ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ মো. সুজাউল করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কবি কাজী রোজী এমপি ও ফাউন্ডেশনের কর্মকর্তারা।
 

শেয়ার করুন

পাঠকের মতামত