আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জনগণের রায় নিয়ে সরকার ক্ষমতায় আসেনি: মির্জা ফখরুল

জনগণের রায় নিয়ে সরকার ক্ষমতায় আসেনি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে সরকার ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণে নিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সাধারণ জনগণের ওপর অত্যাচার করছে। তিনি আরো বলেন, আজ যারা আমার ছবি তুলছে, ভিডিও করছে তার তা দেখাতে পারবেন না প্রচার করতে পারবেন না, সেটাও নিয়ন্ত্রণের মধ্যে চলে গেছে। আজ শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের রায় নিয়ে সরকার ক্ষমতায় আসেনি। জোর করে তারা ক্ষমতা দখল করে রেখেছে। নির্বাচনের নামে তারা ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানিয়েছে। ৫ জন মানুষও কেন্দ্রে গিয়ে তাদের ভোট দেয়নি। ৭২ থেকে ৭৫ পর্যন্ত ছেলে কর্তৃক পিতার মাথা কেটে ফুটবল খেলার ইতিহাস আমরা ভুলে যাইনি।

এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে জাগপার চেয়ারম্যান শফিউল আলম প্রধান বলেন, কাজী জাফর মরে গিয়ে বেঁচে গেছেন, আমরা বেঁচে মরে আছি। আজ দেশ ও জাতি জালিম সরকারের কাছে জিম্মী। কাজী জাফরের কবর জিয়ারত করে ও স্মরন সভায় আলাহর কাছে ফরিয়াদ করছি- আলাহ আমাদেরকে জালিম সরকারের হাত থেকে রক্ষা কর। সরকার ভারতকে খুশি করতে সুন্দরবনকে ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে।

এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাগপার চেয়ারম্যান শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্ণেল আনোয়ারুল আজিম, কুমিলা সিটি কর্পোরেশন মেয়র মনিরুল হক সাক্কু, জাপার প্রেসিডিয়াম সদস্য এসএস এম আলম, নবাব আলী আব্বাস, রফিকুল হাবিব, খালেকুজ্জামান চৌধুরী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বিএনপির কুমিলা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সরকারি তিতুমীর কলেজের সাবেক ভিপি মোঃ হানিফ।

শেয়ার করুন

পাঠকের মতামত