আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জিয়ার বীর উত্তম খেতাবও প্রত্যাহার করা উচিত : খাদ্যমন্ত্রী

জিয়ার বীর উত্তম খেতাবও প্রত্যাহার করা উচিত : খাদ্যমন্ত্রী

জিয়াউর রহমানের শুধু স্বাধীনতা খেতাব নয় মুক্তিযোদ্ধার বীর উত্তম খেতাব প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সোমবার ঢাকা আইনজীবী সমিতির হল রুমে ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কামরুল ইসলাম বলেন, জিয়াউর রহমান হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত। তিনি মারা যাওয়ায় হত্যা মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের চূড়ান্ত টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। আর তারা সে মিশন নিয়ে কাজ করছেন। তাদের এ মিশন কখনো বাস্তবায়ন হবে না। দেশ থেকে জঙ্গির ঝুটাও মুছেফেলা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান মানিক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী সাহারা খাতুন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ রেজাউর রহমান, সুরুজ্জামান, আফছার উদ্দিন আহমদ খান, কাজী মোহাম্মদ নজিবউল্লাহ হিরু, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সদস্য ফাতেমা তুজ জহুরাসহ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত