আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

যত বাধাই আসুক বিচার চলবে : প্রধানমন্ত্রী

যত বাধাই আসুক বিচার চলবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা করেছি। বিচারের রায় আমরা কার্যকর করেছি। যুদ্ধাপরাধীদের বিচার আমরা করেছি। যুদ্ধাপরাধীদের বিচারের রায়ও আমরা কার্যকর করেছি, করে যাচ্ছি। এটা অব্যাহত থাকবে। এক্ষেত্রে যত বাধাই আসুক না কেন বিচার চলবে।’

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘যারা স্বজন হারানোর বেদনা নিয়ে এখনও বেঁচে আছেন, তাদের দুঃখ আমি বুঝি, আর কেউ না বুঝুক। একাত্তরে যারা আপনজন হারিয়েছেন, তাদের ব্যথা-বেদনা আমি মর্মে মর্মে উপলব্ধি করি। আমার পিতা-মাতা, ভাইয়ের হত্যার যেমন বিচার করেছি, তেমনি যারা আপনজন হারিয়েছেন, নিশ্চয় তাদের বিচার পাওয়ার অধিকার আছে। নিশ্চয় সে বিচার আমি করে যাচ্ছি। আমি করে যাব- এটাই আমার প্রতিজ্ঞা, তাতে যত বাধা, যত কিছুই আসুক।’

যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের সহযোগিতায় প্রতিটি অন্যায়ের বিচার করতে পেরেছি। যে চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে চেতনায় আবার বাংলাদেশকে গড়ে তুলব।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস ভুললে আমাদের অস্তিত্বই থাকবে না। আল-বদর আর রাজাকারদের হাতের ক্রীড়ানক হয়ে আমরা থাকতে পারি না।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে বাধা সৃষ্টির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না। অর্ডিন্যান্স জারি করে বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান ক্ষমতাসীন হয়ে শেখ মুজিবের আত্মস্বীকৃত খুনিদের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসে চাকরি দেন। আর ওই খুনিরা সেদিন বলেছিল, ‘আমরা শেখ মুজিবকে হত্যা করেছি। কে আমাদের বিচার করবে?’ তারা বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে, কে তাদের বিচার করবে?”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংবাদিক সৈয়দ বদরুল আহসান বক্তব্য রাখেন।

শেয়ার করুন

পাঠকের মতামত