আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রিশাকে ছুরিকাঘাতের কথা স্বীকার ওবায়দুলের

রিশাকে ছুরিকাঘাতের কথা স্বীকার ওবায়দুলের

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে (১৪) ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন ওবায়দুল।

রমনা থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেন বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তরে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘ওবায়দুল জানিয়েছেন, তিনি রিশাকে পছন্দ করতেন। তবে রিশা তাকে পছন্দ করত না। দীর্ঘদিন রিশার পেছনে ঘুরেছেন কিন্তু সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি। রিশার কাছ থেকে কোনো সাড়া পাননি তিনি। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করার সিদ্ধান্ত নেন ওবায়দুল। ছুরিকাঘাতের সময় তিনি একাই ছিলেন। অন্য কারো সহযোগিতা নেননি।’

গত ২৪ আগস্ট দুপুরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে রিশার পেট ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যান ওবায়দুল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার মারা যায় রিশা। ওবায়দুলের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কয়েক দিন ধরেই বিক্ষোভ করছেন তার সহপাঠীরা।

ওবায়দুল ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারে বৈশাখী টেইলার্সের কর্মচারী। তাকে বুধবার সকালে নীলফামারী থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত