আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মীর কাসেরে ফাঁসির প্রতিক্রিয়া : পাকিস্তানকে সতর্ক বার্তা বাংলাদেশের

মীর কাসেরে ফাঁসির প্রতিক্রিয়া : পাকিস্তানকে সতর্ক বার্তা বাংলাদেশের

মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তানের দেওয়া প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে দেশটিকে সতর্ক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মতামত না দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল হাসান এই তথ্য জানিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর হওয়ার পর পাকিস্তানের দেওয়া প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাবকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব কামরুল হাসান তার দপ্তরে তাকে তলব করেন।

এর প্রেক্ষিতে বিকেল পৌনে তিনটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মেহতাব। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই বিচার নিয়ে পাকিস্তানের কোনো মতামত দেওয়ার সুযোগ নেই।

পরে এ বিষয়ে কামরুল হাসান সাংবাদিকদের বলেন, ‘মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তান যে মতামত দিয়েছে, সেটি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এ বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে। তার আপিল করার সুযোগ ছিল। আপিলের সুযোগ তিনি নিয়েছেন। সর্বোচ্চ আদালত মনে করেছেন, তিনি ১৯৭১ সালে মানবতাবিরোধী যে অপরাধ করেছেন, এটাই তার উপযুক্ত শাস্তি। মানবতাবিরোধী অপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কাজেই এ নিয়ে পাকিস্তানের মতামত দেওয়ার কোনো সুযোগ নেই।’

প্রসঙ্গত, গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় গাজীপুরে কাসিমপুর কারাগারে মীর কাসেমের ফাঁসি কার্যকর করা হয়। এরপরই বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের বিবৃতির পরিপ্রেক্ষিতে ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাবকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১৯৭১-এর ডিসেম্বরের আগে সংঘটিত ‘কথিত’ অপরাধের অভিযোগে ‘ত্রুটিপূর্ণ বিচার’ প্রক্রিয়ায় মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করায় পাকিস্তান গভীরভাবে মর্মাহত। বিবৃতিতে মীর কাসেমের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।

মানবতাবিরোধী অপরাধে মীর কাসেমসহ এ পর্যন্ত ছয়জনের ফাঁসি কার্যকর হয়েছে। প্রত্যেক অপরাধীর ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের কাছ থেকে অযাচিত বিরূপ প্রতিক্রিয়া এসেছে। এ নিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের তিক্ততা বাড়ছে। দুই দেশের কূটনীতিকদের পাল্টাপাল্টি তলব ও প্রত্যাহারের ঘটনাও ঘটেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের পর যে প্রতিক্রিয়া জানায় পাকিস্তান তা বাংলাদেশের জন্য অনভিপ্রেত।

এর আগেও বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের পর নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। তবে গত কয়েকবার অন্য দুয়েকটি দেশ প্রতিক্রিয়া জানালেও এবার পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়নি বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত