আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রামপালে সুন্দরবনের ক্ষতি হবে : সুলতানা কামাল

রামপালে সুন্দরবনের ক্ষতি হবে : সুলতানা কামাল

রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে এবং এটা জেনেই সুন্দরবন রক্ষায় আন্দোলন করছি বলে মন্তব্য করেছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল।

রামপাল প্রকল্প নিয়ে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়ে এক প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীকে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রাজধানীর মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ধানমণ্ডিতে বিলিয়া মিলনায়তনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সুলতানা কামাল বলেন, সুন্দরবন বাংলাদেশের সব মানুষের সম্পত্তি। তাই এ নিয়ে কথা বলার অধিকার আমাদের আছে।

তিনি বলেন, আমাদের কথাগুলো তুলে ধরতে হবে। যেমন আমরা একসময় যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি তুলেছিলাম। তখন এ নিয়ে কথা বলা অনেক কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি।

আমরা প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবন, রাজনৈতিক অবস্থান নিয়ে তো কোনো প্রশ্ন তুলছি না। বরং আমরা তার অবস্থানকে সম্মান করি। সুন্দরবন নিয়ে আমরা আমাদের মতগুলো তুলে ধরছি।

সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির পক্ষে তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ প্রশ্ন রেখে বলেন, এ সরকার ঢাকার চারপাশে নদীগুলো রক্ষা করতে পারছে না। ছোটখাটো শিল্পপ্রতিষ্ঠানের দূষণ নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা সুন্দরবন কীভাবে রক্ষা করবে?

শেয়ার করুন

পাঠকের মতামত