আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

জাতীয় ঈদগাহে থাকবে চার স্তরের নিরাপত্তা

জাতীয় ঈদগাহে থাকবে চার স্তরের নিরাপত্তা

নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে না যেতে মুসল্লিদের অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার শাহাবুদ্দীন কোরেশী।

তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রতিকূল আবহাওয়া হলে মুসল্লিরা ঈদগাহে ছাতা নিয়ে আসতে পারবেন।’

সোমবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারপ্রাপ্ত কমিশনার জানান, ঈদের জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এ জন্য থাকছে সিসি ক্যামেরা, আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাহিনীর পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও কমান্ডো ইউনিটের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া জিরো পয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল, পল্টন, দোয়েল চত্বর ও মৎস্য ভবন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শাহাবুদ্দীন কোরেশী।

শুধু জাতীয় ঈদগাহ ময়দান নয়, রাজধানীর সব ঈদ জামাতেই নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তিনি। এসব এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণে রাখা হবে।

শাহাবুদ্দীন কোরেশী বলেন, ‘ঈদে মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য ডিএমপির আওতায় সকল মসজিদে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। এবার কমিউনিটি পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করব।’

তিনি জানান, জাতীয় ঈদগাহে পুলিশ, র‌্যাব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি নিয়ন্ত্রণকক্ষ বসানো হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত