আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন ২ অক্টোবর, ২১ উপকমিটি

স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন ২ অক্টোবর, ২১ উপকমিটি

উন্নতমানের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন  অনুষ্ঠান নিখুঁতভাবে সম্পন্ন করতে ২১ উপ কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২ অক্টোবর এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ইসিতে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক বৈঠকে এই উপ কমিটি গঠন করা হয়।

প্রধানমন্ত্রী উদ্বোধনের পরদিন উন্নতমানের জাতীয় পরিচয়পত্র ‘স্মার্টকার্ড’ বিতরণ শুরু করবে ইসি। তবে প্রথমে রাজধানী ও কুড়িগ্রামের রৌমারীতে তা বিতরণ করা হবে।

উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য সার্বিক অগ্রগতি নিয়ে ১৮ সেপ্টেম্বর পর্যালোচন সভা করবে ইসি। সেখানে অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে গঠিত কমিটির কাছে জানতে চাওয়া হবে।

জানা যায়, বিতরণ কাজে ৭৫টি টিমে দেড় হাজার লোকবল কাজ করবে। রাজধানীর ৯৭টি ওয়ার্ডে একটি করে ক্যাম্প থাকবে। ভোটাররা সংশ্লিষ্ট ক্যাম্পে লেমিনেটেড কার্ড জমা দিয়ে দশ আঙ্গুলের ছাপ ও চোখের (আইরিশ) ছাপ দিয়ে স্মার্টকার্ড নিয়ে আসবেন।

ইসির তথ্য অনুযায়ী, দেশের প্রায় ১০ কোটি ভোটারের মধ্যে মোটামুটি ৯ কোটির হাতে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে। প্রথম থেকে এ সেবা বিনামূল্যে দেওয়া হলেও গত বছরের ১ সেপ্টেম্বর থেকে ফি নেওয়া শুরু করে কমিশন।

ইসি ২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরি ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কার্যক্রম শুরু করে। দেশে বর্তমানে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। এদের মধ্যে প্রায় ৯ কোটি নাগরিকের হাতে লেমিনেটেড এনআইডি রয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত