আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

উন্মুক্ত হলো মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দ্বিতীয় অংশ

উন্মুক্ত হলো মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দ্বিতীয় অংশ

উন্মুক্ত হলো মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দ্বিতীয় অংশ। নির্মাণাধীন মগবাজার ফ্লাইওভারের ইস্কাটন-মগবাজার-মৌচাক অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ফিতা কেটে যানবাহন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মোশাররফ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি এই ফ্লাইওভার উদ্বোধন করে দিয়েছেন। আমরা এর সাইডগুলো উদ্বোধন করছি। আমি যে অংশটার ‍উদ্বোধন করলাম সেটার দৈর্ঘ্য এক কিলোমিটার। অন‌্য অংশগুলো আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে উদ্বোধন করতে সক্ষম হব ইনশাআল্লাহ।

গত ৩০ মার্চ ফ্লাইওভারের সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি অংশটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি ফ্লাইওভারটির নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।

দুই বছরের মধ্যে নির্মাণ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

ভারতের সিমপ্লেক্স নাভানা জেভি, চীনের দ্য নাম্বার ফোর মেটালার্জিক্যাল কনস্ট্রাকশন ওভারসিজ কোম্পানি (এমসিসিসি) এবং তমা কনস্ট্রাকশন ফ্লাইওভারটি নির্মাণ করছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত