আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

হিলকপ্টারের দরজা খুলে সেলফি তুলতে গিয়েই বিধ্বস্ত!

হিলকপ্টারের দরজা খুলে সেলফি তুলতে গিয়েই বিধ্বস্ত!

মধ্য আকাশে দরজা খুলে ভিডিও এবং সেলফি তুলতে গিয়েই কপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত পাইলট শফিকুল ইসলামের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এমন কথাই জানালেন। তিনি বলেন, পাইলটের কথা অমান্য করে দুর্ঘটনায় নিহত ব্যক্তি শাহ আলম এমন কাজটি করেন। শেষ পর্যন্ত পাইলট কপ্টারের ভারসাম্য ধরে রাখতে পারেননি।

ওসি জানান, হেলিকপ্টার সাকিব আল হাসানকে ইনানিতে নামিয়ে দিয়েই ফেরার পথে নিহত শাহ আলমসহ অন্যরা হেলিকপ্টারের দরজা খুলে ছবি তোলার পাশাপাশি ভিডিও মশগুল হয়ে পড়ে। এসময় পাইলট ভারসাম্য রক্ষা করতে না পারায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

এদিকে উখিয়া সহকারী পুলিশ সুপার আব্দুল মালেক মিয়া জানান, বর্তমানে উখিয়া থানা পুলিশের হেফাজতে বিধ্বস্ত হেলিকপ্টারটি রয়েছে। মেঘনা অ্যাভিয়েশনের লোকজনের সঙ্গে কথা হয়েছে। তারা সকালে কপ্টারটি বুঝে নিতে পারেন।

এ ব্যাপারে কথা বলতে মেঘনা অ্যাভিয়েশনে কর্তৃপক্ষে অফিসে যোগাযোগ করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।

শুক্রবার সকালে বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইনানি নামিয়ে দিয়েই ফেরার পথে জেলার উখিয়ার রেজু খালের মোহনায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে শাহা আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বিজ্ঞাপনী সংস্থা ঈগলের কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় পাইলটসহ আরো ৪ জন আহত হয়েছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত