আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘দেশের প্রধান চ্যালেঞ্জ অর্থনৈতিক ও সামাজিক অসাম্য’

‘দেশের প্রধান চ্যালেঞ্জ অর্থনৈতিক ও সামাজিক অসাম্য’

‘দারিদ্র্য হ্রাসে সন্তোষজনক অগ্রগতি হলেও দেশে এখন প্রধান চ্যালেঞ্জ অর্থনৈতিক ও সামাজিক অসাম্য। এ কারণেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে অসাম্য দূরীকরণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’

রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন  ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ফলপ্রসূ করার জন্য সমন্বয় বিষয়ক এ ওরিয়েন্টেশনের আয়োজন করে এনজিও বিষয়ক ব্যুরো। আয়োজনে সহযোগিতা করে ব্র্যাক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বেসরকারি সংস্থাগুলোর একজন আঞ্চলিক ম্যানেজার স্বাধীনভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিকতার কারণে অনেক সময় তা পারা যায় না। এজন্য বেসরকারি সংস্থার সঙ্গে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।  কেননা, আমাদের প্রত্যেকের টার্গেট দারিদ্র্য বিমোচন।

সভাপতির বক্তব্যে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. আসাদুল ইসলাম বলেন, বেসরকারি সংস্থাগুলোকে এখন শুধু নারী উন্নয়ন, স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষার মতো গতানুগতিক কর্মসূচি নিয়ে কাজ করলে হবে না। সমাজ পরিবর্তনের সাথে সাথে তাদেরকেও উদ্ভাবনী ও সৃজনশীল ধারণা নিয়ে অগ্রসর হতে হবে।

ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মুহাম্মদ মুসা, ব্র্যাকের কর্মকর্তা কে এ এম মোর্শেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মো. আব্দুল হালিম, বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্ম পরিচালক মাসুদ রানা প্রমুখ।

ওরিয়েন্টশনের প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের ছয় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও ৩৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ছয়জন সহকারী কমিশনারসহ মোট ৪৬ জন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি অংশ নেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত