আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সাদেক হোসেন খোকার ৬৬ একর জমি বাজেয়াপ্ত

সাদেক হোসেন খোকার ৬৬ একর জমি বাজেয়াপ্ত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছয়টি মৌজায় ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ৬৬ দশমিক ৫৬ একর জমি বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ওই জমি তাদের হেফাজতে নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেয়।

জানা গেছে, দুর্নীতি দমন কশিনের দায়ের করা মামলায় ঢাকা বিশেষ জজ আদালত-৩ এসব জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে সাদেক হোসেন খোকার জমির বিষয়ে অনুসন্ধান শুরু করে প্রশাসন। অনুসন্ধানে সাদেক হোসেন খোকার নামে ৬৬ দশমিক ৫৬ একর জমির সন্ধান পায় প্রশাসন। রোববার সন্ধ্যায় বাঁশতলী, তালতলী, কালিয়াদহ, কাচারস, উত্তর রাঙ্গামাটি মৌজায় ৬২.৬১ একর এবং জানেরচালা মৌজায় ৩.৯৫ একর জমি বাজেয়াপ্ত করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

এ সময় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভুমি) মো. সিরাজুল ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোতালেব মিয়া, সফিপুর ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম সাংবাদিকদের বলেন,‘আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬৬ দশমিক ৫৬ একর জমি বাজেয়াপ্ত করা হয়েছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি
 

শেয়ার করুন

পাঠকের মতামত